• জাতীয়

    বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

      প্রতিনিধি 8 January 2026 , 3:59:45 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব। অভিজ্ঞতা কাজ করতে করতে হয়। তাদের সঠিক পথে চলা নিশ্চিত করলে পারলে এবং তাদের মনোভাব সঠিক থাকলে দায়িত্ব পালনে শতভাগ সফল হবেন। কারো মধ্যে বিচ্যুতি দেখা গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের কাজ রিটার্নিং অফিসাররা করে ফেলেছেন। কোথাও কোথাও কেউ কেউ সংক্ষুব্ধ আছেন। আইন অনুযায়ী সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। আপিল আবেদন এখনও জমা হচ্ছে, নির্বাচন কমিশন সেগুলো নিষ্পত্তি করবে।

    প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ আগেও ছিলো, এখনও আছে। কেউ সংক্ষুব্ধ হলে এ ধরনের অভিযোগ করতে পারেন। কেউ কেউ সন্তষ্ট নাও হতে পারে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত সঠিক না হলে সে বিষয়ে ইসিতে আপিল করতে পারে।

    তিনি আরও বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে ইসি ব্যবস্থা নিবে। যদি মাঠ প্রশাসন বা অন্য কোনো পর্যায়ে ত্রুটি থাকে তবে সেটি সমাধানের চেষ্টা করবো। আমরা প্রশাসনে রদবদলের কথা বলছি না। তবে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:22 AM বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা 8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন