• রাজনীতি

    ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক

      প্রতিনিধি 5 January 2026 , 11:46:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডাকসুর জিএস ও লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মুহা. মহিউদ্দিন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একই সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান হয়েছেন।

    এছাড়া নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবেক প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

    সোমবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবি শাখা শিবিরের অফিশিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এ বিষয়ে জানানো হয়।

    বিজ্ঞাপন

    এতে বলা হয়, ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন এবং সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন মনোনীত হয়েছেন।

    নতুন নেতা নির্বাচনের সময় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৫ জানুয়ারি, সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

    এতে আরও বলা হয়, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনীত করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা