• আন্তর্জাতিক

    ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট: ছাড়পত্র পেল বিমান বাংলাদেশ

      প্রতিনিধি 2 January 2026 , 6:08:36 প্রিন্ট সংস্করণ

    ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট: ছাড়পত্র পেল বিমান বাংলাদেশ। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে, পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। বর্তমানে দুই দেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা দুবাই বা দোহা হয়ে যাতায়াত করেন।

    তবে, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সৌহার্দ্যপূর্ণ এই পরিবেশই সরাসরি ফ্লাইট পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্তের পথ প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর অনুমোদনটি আবারও পুনর্বিবেচনা করা হতে পারে।

    বিজ্ঞাপন

    সূত্র জানিয়েছে, ফেডারেল সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশকে ঢাকা-করাচি ফ্লাইট পরিচালনায় অনুমতি দিয়েছে। অনুমোদন অনুযায়ী, বাংলাদেশি এয়ারলাইন্স অফিসিয়ালভাবে অনুমোদিত রুট দিয়ে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে।

    সিএএ সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে যে রুটে পাকিস্তানে বিমান চলাচলের অনুমোদন দেয়া হয়েছে সেটি কঠোরভাবে মানতে হবে। ঢাকা থেকে বিমান উড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য জানাতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। সঙ্গে নিশ্চিত করতে হবে অপারেশনাল সমন্বয় এবং নিরাপত্তা সম্মতি। তবে, জানুয়ারি মাসের শেষের দিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:02 PM ৫০টির বেশি আসনে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে: গোলাম পরওয়ার 6:46 PM সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল 6:11 PM ধর্ষণ-সহিংসতা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ 5:55 PM জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ 5:38 PM ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত নিলয় আলমগীর 5:29 PM ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল 5:21 PM বগুড়ায় উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত 5:07 PM বৈষম্যবিরোধী সাবেক ছাত্র নেতা রিয়াদ, হত্যাচেষ্টা মামলায় কারাগারে 4:54 PM ২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের 4:47 PM পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত