• খেলা

    ওমারজাইয়ের ঝড়ো ইনিংসে ঢাকা’র সামনে কঠিন চ্যালেঞ্জ

      প্রতিনিধি 1 January 2026 , 4:08:23 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগের ম্যাচে রাজশাহীর বিপক্ষে হারের পর নোয়াখালীর বিরুদ্ধে জয়ের ধারায় ফিরেছিল সিলেট টাইটান্স। নিজেদের তৃতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়ে আগে ব্যাট করে সম্মানজনক সংগ্রহ গড়ে তারা। নির্ধারিত ২০ ওভারে সিলেট তোলে ১৭৩ রান, ফলে ঢাকার সামনে দাঁড়ায় ১৭৪ রানের লক্ষ্য।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট। রনি তালুকদার ৭ বল খেলে ১১ রান করে দ্রুত ফিরে যান। কিছুটা লড়াই চালিয়ে গেলেও অধিনায়ক মিরাজ ৬ রান করে ক্যাচ তুলে দেন।

    বিজ্ঞাপন

    এরপর দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন সাইম আইয়ুব, কিন্তু তিনিও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ৩৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। মাঝের ওভারে দলের রানের গতি বাড়ান পারভেজ ইমন। ফিফটির খুব কাছে গিয়ে ৩২ বলে ৪৪ রান করে আউট হন এই তরুণ ব্যাটার। আফিফ হোসেন ১১ বলে ১৩ রান করে তাকে সঙ্গ দেন।

    শেষদিকে ইথান ব্রুকস ও আজমতুল্লাহ ওমারজাই মিলে ইনিংসে গতি আনেন। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৯তম ওভারেই দেড়শ পার করে সিলেট। শেষ পর্যন্ত ব্রুকস ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন এবং ওমারজাই মাত্র ২৪ বলে ঝড়ো অর্ধশতক তুলে নেন। তার এই ইনিংসেই সিলেট পায় চ্যালেঞ্জিং পুঁজি।

    ঢাকা ক্যাপিটালসের পক্ষে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন সালমান মির্জা, যিনি দুটি উইকেট নেন। এ ছাড়া নাসির হোসেন, সাইফ হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট শিকার করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু