• সর্বশেষ সংবাদ স্ক্রল

    চাঁদপুর-ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ১, পুড়েছে ৫টি দোকান

      প্রতিনিধি 27 December 2025 , 5:05:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চাঁদপুর জেলার-ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং মুদি দোকানের কর্মচারী সাব্বির হোসেন নিহত হন। নিহত কিশোর শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুন লেগে মুদি দোকানের মালিক জয়নাল আহমেদ নিরাপদে বের হতে পারলেও কর্মচারী সাব্বির হোসেন দোকানের ভেতরে আটকা পড়ে। আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়ায় তিনি গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

    বিজ্ঞাপন

    স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জিহাদ ফাতেমা স্টোরসহ আরও ৪ টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো: জয়নাল আহমেদের মুদি দোকান, ইমনের ফার্মেসি, টেলু গাজীর ফার্নিচার, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান এবং জহিরের ওয়ার্কশপ।

    ফরিদগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ কামরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

    ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি