• জাতীয়

    ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

      প্রতিনিধি 16 September 2025 , 12:47:02 প্রিন্ট সংস্করণ

    ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা
    ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুর্গাপূজা উপলক্ষে তিনি মন্দির পরিদর্শনে যান।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি মন্দির পরিদর্শন করেন।

    জানা গেছে , পরিদর্শনে প্রধান উপদেষ্টা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সেখানে একটি সভায় অংশগ্রহণ করেন।

    আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ ছুটি।

    বিজ্ঞাপন

    আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা কার্যত দুদিন বাড়তি ছুটি উপভোগ করতে পারবে। ফলে ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজাসহ একাধিক উৎসবের কারণে ছুটি নির্ধারিত রয়েছে। ফলে শিক্ষার্থীদের জন্য টানা দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

    শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা পড়েছে। যদিও লক্ষ্মীপূজার দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে উল্লেখ রয়েছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে তা কার্যকর হবে বলে জানা গেছে।

    অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি দপ্তরগুলোতেও টানা চার দিনের ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির পর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরাও টানা ছুটি কাটাতে পারবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী