• আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

      প্রতিনিধি 26 December 2025 , 10:50:17 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের লক্ষ্য করে ‘শক্তিশালী ও প্রাণঘাতী’ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ক্রিসমাসের দিন রাতে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে নিজেই এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এই হামলা তার সরাসরি নির্দেশে পরিচালিত হয়েছে। খবর আল জাজিরার

    ট্রাম্পের দাবি, ওই অঞ্চলে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে  নিরপরাধ খ্রিস্টানদের নির্মমভাবে হত্যা করেছে। তিনি বলেন, ‘খ্রিস্টানদের হত্যাকাণ্ড বন্ধ না হলে কঠোর জবাব দেয়া হবে- আগেই এমন সতর্কবার্তা দেয়া হয়েছিল। আজ রাতে সেই সতর্কতার বাস্তব রূপ দেখা গেছে।’

    বিজ্ঞাপন

    মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড (আফ্রিকম) জানিয়েছে, নাইজেরীয় কর্তৃপক্ষের অনুরোধে এই হামলা চালানো হয়েছে এবং এতে ‘একাধিক আইএস সন্ত্রাসী’ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও সামাজিক মাধ্যমে নাইজেরিয়া সরকারের সহযোগিতার প্রশংসা করে ‘আরও অভিযান আসছে’ বলে ইঙ্গিত দিয়েছেন।

    এই সামরিক পদক্ষেপ আসে এমন এক সময়ে, যখন কয়েক সপ্তাহ আগেই ট্রাম্প পেন্টাগনকে নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা করতে বলেছিলেন। তখন তিনি দেশটিতে খ্রিস্টানদের ওপর নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। তবে নাইজেরিয়া সরকার সে দাবি প্রত্যাখ্যান করে জানায়, সশস্ত্র গোষ্ঠীগুলো মুসলিম ও খ্রিস্টান- উভয় সম্প্রদায়কেই লক্ষ্য করছে এবং নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল।

    ট্রাম্পের ঘোষণার পরপরই নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দেশটি ‘গঠনমূলক নিরাপত্তা সহযোগিতা’ চালিয়ে যাচ্ছে। এই সহযোগিতার ফলেই উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে নির্ভুল বিমান হামলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা