• সর্বশেষ সংবাদ স্ক্রল

    চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জালাল উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

      প্রতিনিধি 23 December 2025 , 6:34:54 প্রিন্ট সংস্করণ

    চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিনসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

    রোববার (২১ ডিসেম্বর) দুদকের তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে, ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। অপর ৪ অভিযুক্ত হলেন-শাহানাজ পারভিন, সাঈদ মোহাম্মদ রিজভী, সাঈদ মোহাম্মদ আলভী ও আয়েশা তাসিনীমা তানিভী।

    বিজ্ঞাপন

    দুদকের আবেদনে বলা হয়েছে, গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে এবং চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

    সে কারণে জনস্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধিবহির্ভূত অর্থ উপার্জন করে তা নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে বলেও জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

    তিনি বলেন, মো. জালাল উদ্দিন অভিযোগ সংশ্লিষ্ট প্রধান ব্যক্তি। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের অভিযোগ অনুসন্ধান চলছে। এ ছাড়া তার সঙ্গে সংশ্লিষ্ট আরও ৪ ব্যক্তি রয়েছেন, যাদের বিরুদ্ধেও একই অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:47 PM আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম 6:32 PM নববর্ষে পান্তা-ইলিশ যেভাবে এলো 6:13 PM আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় জার্মানের সহযোগিতা চাইলেন আইজিপি 5:42 PM সিকেডি হাসপাতালে চাঁদাদাবি: চার আসামির ৪ দিনের রিমান্ড 5:11 PM সহজ রেসিপিতে ঘরেই বানান সুস্বাদু ইলিশ পোলাও 4:34 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু 4:25 PM বৈশাখে ঢাকা মাতাবে যেসব ব্যান্ডদল 4:01 PM সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: প্রণয় ভার্মা 3:37 PM বিশ্বকাপের আগে তিন তারকার চোটে অস্বস্তিতে আর্জেন্টিনা