• বিনোদন

    পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সিদ্দিকুর রহমান

      প্রতিনিধি 15 September 2025 , 8:21:54 প্রিন্ট সংস্করণ

    - অভিনেতা সিদ্দিকুর রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারীকে হত্যা করা হয়। পুলিশ হেফাজতে থাকা এ মামলার অন্যতম আসামী অভিনেতা সিদ্দিকুর রহমান ৩ দিনের রিমান্ডে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। পুলিশ বলেছে, এ তথ্য যাচাই বাছাই করা হবে। রোববার (১৪ সেপ্টেম্বর) রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে, তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

    বিজ্ঞাপন

    সোমবার (১৫ সেপ্টেম্বর) আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান-সিদ্দিকুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    আবেদনে উল্লেখ করা হয়, তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা প্রয়োজন। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু লোক সিদ্দিককে আটক করেন। মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে। এরপর তাকে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির