• জাতীয়

    সংসদ নির্বাচনের তফসিলে ৩টি প্রধান পরিবর্তন ইসির

      প্রতিনিধি 20 December 2025 , 7:10:17 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন কমিশন (ইসি)। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন এনে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে-ইসি। শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করেছে ইসি।

    এই প্রজ্ঞাপনে মূলত ৩টি প্রধান পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপনে ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য সময়সূচী ঘোষণা সম্বলিত গত ১১ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের সংশোধন আনা হয়েছে।

    বিজ্ঞাপন

    সংস্থাটি আরও জানায়, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় ২য় ও ৩য় লাইনে উল্লিখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ, চিহ্নসমূহ বিলুপ্ত হইবে; গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ এর বিপরীতে উল্লিখিত ২১-২৭ পৌষ, ৫-১১ জানুয়ারি, সোমবার-রোববার শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে ২১-২৫ পৌষ, ৫-৯ জানুয়ারি, সোমবার-শুক্রবার শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে।

    এ ছাড়াও গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখ এর বিপরীতে উল্লিখিত ২৮ পৌষ-৪ মাঘ, ১২-১৮ জানুয়ারি, সোমবার-রোববার” শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে “২৬ পৌষ-৪ মাঘ, ১০-১৮ জানুয়ারি, শনিবার-রোববার” শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু