• রাজনীতি

    ওসমান হাদির হত্যাকাণ্ড গোাটা জাতির অনুভূতিকে নাড়া দিয়েছে: সালাহউদ্দিন

      প্রতিনিধি 19 December 2025 , 5:47:36 প্রিন্ট সংস্করণ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা গোাটা জাতির অনুভূতিকে নাড়া দিয়েছে। হাদির মরদেহকে শ্রদ্ধা জানাতে যাবে বিএনপি।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের ভেতরে ও বাইরে সক্রিয় পতিত ফ্যাসিবাদী শক্তি গণতান্ত্রিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চায় বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সারাদেশে বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তিকে হামলার পেছনে সুগভীর চক্রান্ত আছে। এরপরেও সঠিক সময়ে নির্বাচন হবে। কারা ওসমান হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তা দেশের জনগণ চিহ্নিত করেছে বলেও জানান তিনি।

    তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিএনপি প্রস্তুত। দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন