• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ফেনীতে গ্রামীণ ব্যাংকে আগুন

      প্রতিনিধি 18 December 2025 , 2:16:57 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার শর্শদী বাজারে এ ঘটনা ঘটে।

    বিজ্ঞাপন

    স্থানীয় সূত্রে জানা গেছে, শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের ওই শাখায় অফিসের কাজ শেষ করে ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা। রাত ৪টার দিকে নিচতলায় আগুন লাগার বিষয়টি টের পান তারা। তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরীর চিৎকার শুরু করলে দ্রুত ওপরে থাকা ব্যক্তিরা নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, আমরা ওপর তলা থেকে নিচে এসে আগুন নেভানোর কাজ করায় আগুন ছড়াতে পারেনি। আগুনে সিঁড়িঘরে থাকা ৩টি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

    ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস জানান, গ্রামীণ ব্যাংকে আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী