• অপরাধ

    এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

      প্রতিনিধি 18 December 2025 , 1:10:38 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাতে সামাজিক মাধ্যমে পোস্ট দিলেন ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার। সকালে রাজধানীর একটি হোস্টেল থেকে সেই এনসিপির নেত্রীর মরদেহ উদ্ধার।

    জানা যায়, রাজধানীতে এনসিপির নেত্রী জান্নাতারা রুমি (৩০)’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন ২৫/৭/১ নাম্বার হোল্ডিংয়ের জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    বিজ্ঞাপন

    জানা যায়, জান্নাতারা রুমির (৩০) পিতার নাম মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

    লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার এসআই মতিউর রহমান জানান, জান্নাতারার দুটি বিয়ে হয়েছিল।

    দুটিতেই ডিভোর্স হয়েছে। সে পড়াশোনা করতো না। এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে শোনা যাচ্ছে, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

    ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাজারীবাগ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:47 PM আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম 6:32 PM নববর্ষে পান্তা-ইলিশ যেভাবে এলো 6:13 PM আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় জার্মানের সহযোগিতা চাইলেন আইজিপি 5:42 PM সিকেডি হাসপাতালে চাঁদাদাবি: চার আসামির ৪ দিনের রিমান্ড 5:11 PM সহজ রেসিপিতে ঘরেই বানান সুস্বাদু ইলিশ পোলাও 4:34 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু 4:25 PM বৈশাখে ঢাকা মাতাবে যেসব ব্যান্ডদল 4:01 PM সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: প্রণয় ভার্মা 3:37 PM বিশ্বকাপের আগে তিন তারকার চোটে অস্বস্তিতে আর্জেন্টিনা