• আন্তর্জাতিক

    মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি

      প্রতিনিধি 13 October 2025 , 12:44:49 প্রিন্ট সংস্করণ

    মুক্তির অপেক্ষায় রয়েছেন প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি
    মুক্তির অপেক্ষায় রয়েছেন প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাজা উপত্যকায় হামাস সাতজন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে। এর পাশাপাশি আরও ১৩ বন্দি মুক্তি পেতে যাচ্ছেন। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছেন প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি। খবর আলজাজিরার

    বিজ্ঞাপন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ শেষ ঘোষণা করেছেন। তিনি মধ্যপ্রাচ্যে যাচ্ছেন, যেখানে তিনি ইসরায়েলি কনেসেটে ভাষণ দেবেন এবং মিশরে গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনুষ্ঠিত সমাবেশের সহসভাপতি হবেন।

    উত্তর গাজার ক্ষতিগ্রস্ত এলাকায় ফিলিস্তিনিরা ধীরে ধীরে তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে আসছেন। তবে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সরবরাহ এখনো সীমিত।

    ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ৬৭ হাজার ৮০৬ মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৬৬ আহত হয়েছেন। ৭ অক্টোবর ২০২৩ তারিখের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জন বন্দি হয়েছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯