• রাজনীতি

    ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন: ইনকিলাব মঞ্চ

      প্রতিনিধি 17 December 2025 , 6:00:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করার জন্য অস্ত্রোপচার করানো প্রয়োজন, এ জন্য তার স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে। অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা।

    মস্তিষ্ক ছাড়া বাকি সব অঙ্গ সক্রিয় রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্য-যেকোনো স্থানে হতে পারে। বিবৃতিতে ওসমান হাদির জন্য বিশেষ দোয়ার আহ্বানও জানানো হয়।

    বিজ্ঞাপন

    এর আগে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি এখনও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশটি নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেনের ইস্কেমিক পরিবর্তন ও ইডেমা কমেনি। ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’কেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে।

    তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হসপিটালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তির পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা শুরু করে। সেখানে নেয়ার পর করা ব্রেনের সিটি স্ক্যানে হাদির বাম পাশের ইস্কেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি ব্রেনে ফোলা বা ইডেমা এখনও বিদ্যমান। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমেও চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল এভারকেয়ার থেকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় সিঙ্গাপুরে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন