• রাজনীতি

    নুরের ওপর হামলা: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, যমুনা-সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

      প্রতিনিধি 14 September 2025 , 2:12:59 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

    রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেলে নুরের শারীরিক অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।

    তিনি বলেন, নুরের নাকের ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এছাড়া, মাথা ও মাড়িতে আঘাত রয়েছে। চিকিৎসক আরো কিছুদিন হাসপাতালে থাকতে বলেছেন।

    বিজ্ঞাপন

    তিনি আরও বলেন, নুরুল হক নুর চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইছেন না। তিনি দেশে চিকিৎসা নিতে চান। তবে তাকে বিদেশে না নিতে প্রধান উপদেষ্টার ওপর কোনো চাপ আছে কি না তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

    নুরের ওপর হামলা প্রসঙ্গে এই নেতা বলেন, হামলার ঘটনার স্পট ফুটেজ থাকার পরও সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে গঠিত তদন্ত কমিশন আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। এ সময় তদন্ত কমিশনকে সরাসরি তথ্য প্রমাণ নেয়ায় আহ্বান জানান তিনি।

    তিনি আরও বলেন, এ ঘটনার অবশ্যই বিচার হতে হবে। ৪৮ ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিবো। সরকার বেকায়দায় পড়বে। যমুনা ঘেরাও বা সচিবালয় ঘেরাও আসতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী