• রাজনীতি

    চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হতে দেয়া যাবে না: মির্জা ফখরুল

      প্রতিনিধি 9 December 2025 , 5:10:47 প্রিন্ট সংস্করণ

    গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মত পার্থক্য থাকলেও চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন কোনোভাবে ‘ব্যর্থ হতে দেয়া যাবে না’ বলে মন্তব্য করেছেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি সবাইকে আহ্বান জানাতে চাই, আসুন ২৪ এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি। সেই বিজয়টাকে আমরা সবাই সুসংহত করি।’

    বিজ্ঞাপন

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে প্রফেসর ড. মাহবুব উল্যাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

    মির্জা ফখরুল বলেন, ‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ফলে দেশ গঠনের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, তাকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে। দেশপ্রেমিক সকল শক্তিকে এখন এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে’।

    বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি তা যেন বৃথা না হয়ে যায়। আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা