• রাজনীতি

    রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির ২ নেতাকে স্থায়ী বহিষ্কার

      প্রতিনিধি 13 September 2025 , 5:01:03 প্রিন্ট সংস্করণ

    - জাতীয়তাবাদী দল-বিএনপির লোগো। (ফাইল ছবি)
    - জাতীয়তাবাদী দল-বিএনপির লোগো। (ফাইল ছবি)
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

    বিজ্ঞাপন

    বহিষ্কৃতরা হলেন-ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম অপু। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ প্রথমে সাময়িকভাবে স্থগিত করা হলেও, পরবর্তীতে নিজেকে সংশোধন না করায় দুজনকেই স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ‎দলীয় সূত্র জানায়, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই দুই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

    ‎‎স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছে, ঢাকা মহানগর উত্তরের-৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপুর বিরুদ্ধে কাটাসুর নামার বাজার দখল, ফুটপাত ও চাঁদাবাজির অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। মান্নান হোসেন শাহীন, শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল উরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী