• রাজনীতি

    যে কোনো মূল্যে দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টানতে হবে: তারেক রহমান

      প্রতিনিধি 7 December 2025 , 6:18:17 প্রিন্ট সংস্করণ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ক্যাপটেন্স টিভি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে পরিকল্পনা প্রয়োজন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, যে কোনো মূল্যে দুটি বিষয়ের লাগাম টেনে ধরতে হবে। এক হলো দুর্নীতি এবং আরেকটি আইনশৃঙ্খলা পরিস্থিতি। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ারি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার আইনশৃঙ্খলা, শিক্ষা, কৃষি সকল স্তরকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, এর ভুক্তভোগী দেশের মানুষ। জনগণ দেশের রাজনৈতিক ক্ষমতার উৎস, তারা যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে নেবো। দেশ গড়ার পরিকল্পনাকে সফল করতে হবে। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দেশ অনেক কঠিন সময় পার করছে। ষড়যন্ত্র রুখে দিতে পারলেও সামনে কঠিন সময় অপেক্ষা করছে।

    তারেক রহমান বলেন, বিশ্বাস করি, যত পরিকল্পনা নিয়েছি সেটি বাস্তবায়ন করতে হলে দুটি বিষয় বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি এবং আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরা। আর সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব। যদি দুর্নীতি এবং আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি প্রতিটি পরিকল্পনা বাধাগ্রস্ত হবে।

    তিনি আরও বলেন, স্বৈরাচার দেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়েছিল। জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের যেকোনো সিদ্ধান্ত আমরা মেনে নেবো। আগামী দুই মাস পর বিএনপি একটি নির্বাচনের প্রত্যাশা করছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র রুখে দেয়ার একমাত্র উপায় গণতন্ত্র।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির