• খেলা

    মেসি ম্যাজিকে প্রথমবার চ্যাম্পিয়ন মায়ামি

      প্রতিনিধি 7 December 2025 , 1:20:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার ক্লাবটিকে তিনি প্রথমবারের মতো জেতালেন এমএলএস কাপ।

    বাংলাদেশ সময় শনিবার মাঝরাতে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেসির জোড়া অ্যাসিস্টে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ২০২০ সালে যাত্রা শুরু করার পর প্রথমবার চ্যাম্পিয়নদের কাতারে উঠল ডেভিড বেকহামের ক্লাবটি।

    এই জয়ে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে মেসির ঝুলিতে যোগ হলো ৪৮তম শিরোপা। একইসঙ্গে এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।

    বিজ্ঞাপন

    ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ৮ মিনিটে তাদেও আলেন্দের শট ঠেকাতে গিয়ে বল ভুলবশত নিজেদের জালে পাঠান ভ্যাঙ্কুভারের এডিয়ের ওকাম্পো।

    দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভ্যাঙ্কুভার। ৬০ মিনিটে আলি আহমেদের শটে সমতায় ফেরে তারা। আলির দূর থেকে নেওয়া শট মায়ামি গোলকিপারকে পরাস্ত করে জালে জড়ায়।

    ম্যাচ যখন সমতায়, তখনই জ্বলে ওঠেন মেসি। ৭১ মিনিটে প্রতিপক্ষের অর্ধে বল কেড়ে নেওয়ার পর দুর্দান্ত এক পাস দেন রদ্রিগো দে পলের দিকে। বল জালে পাঠিয়ে মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

    শেষ মুহূর্তে গোলের খোঁজে চাপ বাড়ায় ভ্যাঙ্কুভার। কিন্তু যোগ করা সময়ের ৯৬তম মিনিটে আবারও মেসির ম্যাজিক। তার নিখুঁত পাস থেকে আলেন্দে গোল করে ব্যবধান ৩-১ করেন। শেষ বাঁশি বাজার পর স্টেডিয়ামজুড়ে শুরু হয় উদ্যাপন।

    এদিনই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা। দুই সাবেক বার্সা তারকার বিদায় বরণ হলো শিরোপা উদ্যাপনের মাঝেই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা