• আন্তর্জাতিক

    ভারতের জন্য বড় ধাক্কা, সর্বকালের সর্বনিম্ন রুপির দাম

      প্রতিনিধি 4 December 2025 , 4:31:48 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আরও কমেছে ভারতের রুপির দাম। দীর্ঘদিন ধরে ৮৮.৮০-এর গুরুত্বপূর্ণ সহায়ক স্তরে থাকার পর রুপির দ্রুত পতন শুরু হয়।

    বর্তমানে ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে রুপির দাম।

    গতকাল বুধবার রুপির দাম ৯০-এর মনস্তাত্ত্বিক বাধাও ভেঙে দেয়। বৃহস্পতিবার রুপি আরও দুর্বল হয়েছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আর্থিক বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহারের জেরে বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর আরও রেকর্ড নিম্ন স্তরে নেমে এসেছে।

    এ নিয়ে টানা তিন দিনের মতো রুপির পতন ঘটল।

    বিজ্ঞাপন

    এদিন লেনদেনের শুরু থেকেই রুপির দুর্বলতা দেখা যায় এবং দিনের শেষে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্য ২৩ পয়সা কমে গিয়ে এক নতুন সর্বকালীন নিম্নস্তরে পৌঁছানোর রেকর্ড গড়ে।

    এক মার্কিন ডলারের বিনিময় মূল্য এখন দাঁড়িয়েছে ৯০.৪২ রুপি

    রুপির এই লাগামহীন অবমূল্যায়ন ঠেকাতে বাজারে হস্তক্ষেপ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ব্লুমবার্গ রিপোর্ট অনুযায়ী, অভ্যন্তরীণ মুদ্রার অবচয় নিয়ন্ত্রণে রাখতে আরবিআই বাজার থেকে ডলার বিক্রি করেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের এই প্রচেষ্টা সত্ত্বেও বাজার থেকে পুঁজি প্রত্যাহার এবং শক্তিশালী ডলারের চাপে রুপির পতন থামানো যায়নি।

    বাজার বিশেষজ্ঞদের মতে, এই লাগাতার দরপতন দেশের অর্থনীতিতে এবং আমদানি-রপ্তানির ক্ষেত্রে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।

    সরকারের পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাখছে গোটা দেশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:26 AM পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি