• আন্তর্জাতিক

    ইসরায়েলি হামলায় গাজায় তাঁবুতে, নিহত ৫

      প্রতিনিধি 4 December 2025 , 11:34:15 প্রিন্ট সংস্করণ

    খান ইউনিসের একটি তাঁবু। ছবি: সংগৃহীত
    খান ইউনিসের একটি তাঁবু। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাজার খান ইউনিসের একটি তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছেন।

    বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    কুয়েত ফিল্ড হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গাজার খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুত মানুষের তাবুতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় এ হামলা চালানো হয়েছে।

    চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪৬ এবং ৩০ বছর বয়সী দুই নারী রয়েছেন। এ ছাড়া ৩৬ বছর বয়সী এক পুরুষ এবং আট ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছেন। এ ছাড়া হামলায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    উদ্ধারকর্মীরা বিবিসিকে জানিয়েছেন, তারা আল-নাজাত ক্যাম্প থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছেন। এ ক্যাম্পে সাম্প্রতিক মাসগুলোতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।

    ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা একজন হামাস যোদ্ধাকে লক্ষ্যবস্তু করেছে। পাঁচ ইসরায়েলি সেনা আহত হওয়ার পর এ হামলা চালানো হয়েছে। হামাস রাফাহ এলাকায় মোতায়েন ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেছে বলে দাবি করেছে হামাস।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আল-মাওয়াসি বাস্তুচ্যুতদের এলাকায় একটি তাঁবুকে লক্ষ্য করে প্রথমে হামলা চালানো হয়। এরপর কুয়েত হাসপাতালের কাছে বিস্ফোরণ ঘটে। এতে করে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামাস হামলাকে বর্বর, নির্বিচার ও ১০ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির