• রাজনীতি

    খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি

      প্রতিনিধি 3 December 2025 , 12:03:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান প্রফেসর রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন।

    বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এভারকেয়ারে আসেন তিনি। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এই তথ্য নিশ্চিত করেন।

    খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন আগেই জানিয়েছিলেন, তার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল ঢাকায় আসবেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত চিকিৎসা সহায়তার প্রস্তাব দিয়েছে।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, মেডিকেল বোর্ড সদস্যরা তাকে দেখছেন। আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন এবং তাঁরা দেখবেন। দেখার পর যদি বাইরে নেওয়ার প্রয়োজন পড়ে এবং মেডিকেল বোর্ড মনে করে, তখনই যথাযথ সময়ে তাকে দেশের বাইরে নেওয়া হবে।

    তবে এ মুহূর্তে তাকে দেশের বাইরে নেওয়ার সুযোগ নেই বলেও জানান ডা. জাহিদ। তিনি বলেন, সকল প্রস্তুতি আছে; কিন্তু রোগীর বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু করার সুযোগ এই মুহূর্তে নেই।

    তিনি আরও বলেন, আল্লাহর মেহেরবানীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা