• সর্বশেষ

    জাতীয় পরিচয়পত্রে তথ্য পরিবর্তন বিষয়ে ইসি’র নির্দেশনা

      প্রতিনিধি 2 December 2025 , 6:05:32 প্রিন্ট সংস্করণ

    ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোন তথ্য পরিবর্তন করা সম্ভব এবং কোনটি পরিবর্তন করা যাবে না। সোমবার (১ ডিসেম্বর) কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে নির্দেশনা দেন-ইসি সচিব আখতার আহমেদ। পাশাপাশি, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

    বিজ্ঞাপন

    আখতার আহমেদ জানান, আপাতত এনআইডিতে ব্যক্তির নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, পেশা, ভোটার ঠিকানা এবং ছবি-এই ৭টি তথ্য পরিবর্তন করা যাবে না। তবে, স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, জরুরি প্রয়োজনে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ এবং ফোন নম্বরের মতো কিছু তথ্য পরিবর্তন করা সম্ভব।

    ইসি সচিব জানান, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ এবং ফোন নম্বর সংশোধন করতে সুবিধা দেয়া হয়েছে। বিশেষ করে ফোন নম্বর পরিবর্তনের ক্ষেত্রে সমস্যা থাকলে সেটি সংশোধন করা যাবে।

    অপরদিকে, প্রবাসী ভোটারদের সুবিধার জন্য কমিশন ভোটার নিবন্ধনের সময়সীমা ১ সপ্তাহ বাড়িয়েছে। তবে ভোটার তালিকা চূড়ান্ত করার আগে ৭টি নির্দিষ্ট তথ্য পরিবর্তন করা যাবে কিনা, তা পরে সিদ্ধান্ত নেবে কমিশন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা