• রাজনীতি

    ১৮ কোটি মানুষের বিজয় চায় আট দল: জামায়াত আমির

      প্রতিনিধি 1 December 2025 , 5:19:45 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৮ কোটি মানুষের বিজয় চায় সম্মিলিত আট দল। আজ সোমবার খুলনায় ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি।
    তিনি বলেন, এখনও যদি কেউ ৭২ এর সংবিধানের কথা বলেন তিনি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিপক্ষে কথা বলবেন।

    সারা দেশে চাঁদাবাজি বেড়ে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ক্ষদ্র থেকে বড় ব্যবসায়ী কেউই ভালো নেই, চাঁদার পরিমাণ বেড়ে গেছে।

    বিজ্ঞাপন

    এসময় সমাবেশে বক্তারা বলেন, যারা এ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের গ্রহণ করা হবে নাকি বর্জন করা হবে- এ সিদ্ধান্ত নিতে হবে। ৮ দলীয় জোট মাঠে একত্র হয়ে কাজ করতে পারলে আগামীর বাংলাদেশ হবে শান্তির, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ৮ দলের দাবির পক্ষে জনগণ এক হয়েছে। হকের পথে জিহাদ ও সাধনা চালিয়ে যেতে হবে। হক আদায়ে আগামী নির্বাচনে মাঠে নামতে হবে। ৮ দল মিলে আগামী দিনগুলোতে দেশ শাসন করবে ইনশাআল্লাহ। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। জাতীয় সংসদে মজলুম মানুষের পক্ষে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। এখন যারা চাঁদাবাজি ও দখলবাজির শিকার তাদের মুক্তির জন্য ৮ দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

    বক্তারা আরও বলেন, আমরা আর প্রতারণার ফাঁদে পড়তে চাই না। আগে গণভোট দিতে হবে, তারপর নির্বাচন। পিআর ব্যবস্থা উচ্চ এবং নিম্ন কক্ষে চালু করতে হবে। সরকারের প্রতি আবেদন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। ৮ দলের ঐক্য ভাঙতে ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা কোনো ষড়যন্ত্রকে এগোতে দেব না। আগামী সংসদে ইসলামী পতাকা উত্তোলনের জন্য যা যা প্রয়োজন, তা আমাদের করতে হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা