• আন্তর্জাতিক

    খালেদা জিয়ার সুস্থতা কামনায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

      প্রতিনিধি 30 November 2025 , 5:19:48 প্রিন্ট সংস্করণ

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি পোস্ট করা হয়।

    বিজ্ঞাপন

    চিঠিতে শাহবাজ শরিফ লিখেছেন, আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ, সরকার ও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছি। শুভকামনা জানাচ্ছি।

    চিঠিতে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী লি‌খে‌ছেন, বাংলাদেশের উন্নয়নে আপনার বিরাট অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠ ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি। আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন