• রাজনীতি

    আপাতত এভারকেয়ারেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা: ডা. জাহিদ

      প্রতিনিধি 30 November 2025 , 4:11:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চলবে। তাকে বিদেশে নেওয়া হবে কি না, সেটি তার শারীরিক সুস্থতা ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

    শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    সপ্তাহখানেক ধরে এই হাসপাতালেই চিকিৎসা চলছে ৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসনের।

    তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। দুই দিন ধরে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়ে আসছেন দলটির নেতারা।

    ডা. জাহিদ হোসেন বলেন, প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে খালেদা জিয়ার আরো নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা দরকার।

    বিজ্ঞাপন

    এরপর তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে গত ২৭ তারিখ সকালবেলা খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সার্বিক কার্যক্রম তদারকি করছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে এই হাসপাতালে চিকিৎসা অব্যাহত আছে এবং থাকবে বলে জানান ডা. জাহিদ।

    এসময় হাসপাতাল এলাকায় ভিড় না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এখানে বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি আরো অনেক রোগী ভর্তি আছেন।

    তাদের কারো চিকিৎসা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে জন্য যথাসম্ভব ভিড় কম করে যার যার অবস্থান থেকে নিজ নিজ ধর্ম অনুসারে সবাই তার সুস্থতার জন্য দোয়া-প্রার্থনা করবেন।
    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, বিদেশে নেওয়ার বিষয়টি খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মেডিক্যাল বোর্ড এমন কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:07 PM বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক 12:56 PM সম্রাটের ২০ বছর কারাদণ্ড 12:47 PM প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত জামায়াত ইসলামীর 12:37 PM বাংলাদেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি 12:30 PM খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে ২ প্রতিমন্ত্রীর বৈঠক 12:10 PM ‘বইমেলায় মবের কোনো আশঙ্কা নেই’ 11:39 AM পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 11:26 AM পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা