• বিনোদন

    টাইম ম্যাগাজিনে বাংলাদেশির তোলা নামাজের ছবি

      প্রতিনিধি 28 November 2025 , 3:05:02 প্রিন্ট সংস্করণ

    টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ‘টাইমস টপ হানড্রেড ফটোস অফ ২০২৫’
    টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ‘টাইমস টপ হানড্রেড ফটোস অফ ২০২৫’
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিন তার ‘টাইমস টপ হানড্রেড ফটোস অব ২০২৫’ তালিকায় স্থান দিয়েছে বাংলাদেশি আলোকচিত্রী আমির হামজার তোলা একটি মানবিক মুহূর্তের ছবিকে। ছবিটি তোলা হয়েছিল গত ৩ জুলাই, নিউইয়র্কের ব্রঙ্কসে, যেখানে পুলিশ অফিসার দিদারুল ইসলামের জানাজায় অংশ নেওয়া মানুষের আবেগময় মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।

    টাইমের নির্বাচিত ছবিতে দেখা যায়, পার্কচেস্টার জামে মসজিদের বাইরে শোকাবহ পরিবেশে মুসল্লিদের প্রার্থনা আর বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি; যা দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা, মানবিকতা ও কমিউনিটির বন্ধনকে গভীরভাবে তুলে ধরে। এর সঙ্গে এই স্বীকৃতিকে কেন্দ্র করে দেশে গর্বের স্রোত তৈরি হয়েছে।

    বিজ্ঞাপন

    সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে ‘বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে।

    এক বিবৃতিতে বলা হয়েছে, এই স্বীকৃতি শুধু হামজার অসাধারণ শিল্পদৃষ্টি ও নৈপুণ্যের প্রমাণ নয়, বরং বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত, যেখানে আমাদের দেশ ও প্রবাসী সম্প্রদায়ের গল্পগুলো মর্যাদা, গভীরতা ও বৈশ্বিক আবেদন নিয়ে বিশ্বমঞ্চে উঠে আসছে।

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আমির হামজাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “আসুন, বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জনকে একসঙ্গে উদ্‌যাপন করি। আমির হামজাকে আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতেও বিশ্বমঞ্চে বাংলাদেশের আলোকচিত্রীদের আরও উজ্জ্বল সাফল্য কামনা করছি।”

    এদিকে এই অর্জন নিয়ে নিজেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আমির হামজা। লিখেছেন, “আমার তোলা এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের জানাজার ছবি যুক্ত হয়েছে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ১০০ ছবির তালিকায়।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু