• আন্তর্জাতিক

    হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

      প্রতিনিধি 28 November 2025 , 10:39:12 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২৮ জনের মৃত্যু হয়েছে ।এরমধ্যে ৮৯ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। আহত হয়েছেন আরও ৭৯জন। কর্তৃপক্ষের ভাষ্যমতে, এখনো কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন।

    বুধবার (২৬ নভেম্বর) তাই পো জেলায় অবস্থিত আটটি ভবনের মধ্যে সাতটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। হংকংয়ের প্রশাসনিক প্রধান জানিয়েছেন যে পরিস্থিতি এখন বেশিরভাগই নিয়ন্ত্রণে এসেছে।

    বিজ্ঞাপন

    এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, আমাদের সবকিছুই ছিল এই অ্যাপার্টমেন্টে। এখন সব পুড়ে ছাই হয়ে গেছে-আমাদের আর কিছুই নেই।

    সর্বশেষ জনশুমারি অনুযায়ী, এসব ভবনে প্রায় ৪ হাজার ৬০০ বাসিন্দা থাকতেন। তবে অগ্নিকাণ্ডের সময় ভবনগুলোতে ঠিক কতজন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

    আগুন কীভাবে শুরু হয়েছিল তা নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে- ভবনের বাইরের অংশে ব্যবহৃত অগ্নি-প্রতিরোধী নয় এমন সামগ্রী আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হতে পারে।

    ঘটনার পর তিনজন নির্মাণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে অবহেলাজনিত হত্যার সন্দেহে আটক করেছে পুলিশ।

    সূত্র: বিবিসি

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন