• চাকরি

    ৪৫তম বিসিএস: নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ

      প্রতিনিধি 27 November 2025 , 6:03:35 প্রিন্ট সংস্করণ

    সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশেষ প্রতিনিধি: ৪৫তম বিসিএস নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫৪৫ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেয়া হয়েছে। নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩ অনুযায়ী তাদেরকে নিয়োগ মনোনয়ন দেয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    এর আগে বুধবার (২৬ নভেম্বর) ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ক্যাডার পদে ১ হাজার ৮০৭ জন উত্তীর্ণ হয়েছেন। গত ১৮ জুন ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। লিখিত পরীক্ষা গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেন।

    গত ৬ জুন ৪৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করে পিএসসি, যাতে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। এর আগে ১৯ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৫তম বিসিএসে আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জনকে নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন