• আইন-আদালত

    ৮২৬ বিচারকের বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

      প্রতিনিধি 26 November 2025 , 7:36:44 প্রিন্ট সংস্করণ

    আইন মন্ত্রণালয় এর লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সারাদেশে একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত বদলি ও পদোন্নতির এ প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ৩টি পদে মোট পদোন্নতি ও পদায়ন হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ ২৮২ জন।

    বিজ্ঞাপন

    এতে বলা হয়, বদলিকৃতদে দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

    এ ছাড়াও প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি, বহিঃবাংলাদেশ ছুটিতে থাকা কর্মকর্তাগণকে প্রশিক্ষণ ও ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য