• জাতীয়

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার

      প্রতিনিধি 26 November 2025 , 4:04:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক ঘর-বাড়ি পুড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় অসংখ্য পরিবারের নিঃস্ব হয়ে যাওয়াকে ‘সকলের জন্য বেদনাদায়ক’ বলেও মন্তব্য করেন তিনি।

    এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, ‘কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের জন্য বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।’

    তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:14 PM বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ 11:47 AM মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ আটক ঝিনাইদহের সেই ‘ত্যাজ্যপুত্র’ ছাত্রলীগ নেতা 11:32 AM গাজীপুর-৪ সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী 11:14 AM ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ, খালি হাতে পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স 6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব