• সর্বশেষ সংবাদ স্ক্রল

    নরসিংদীবাসীর আতঙ্কে দিন কাটছে

      প্রতিনিধি 24 November 2025 , 1:58:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নরসিংদীবাসী ভূমিকম্পের ভয়ে দিন কাটাচ্ছেন। সম্প্রতি টানা তিনবার ভূমিকম্প অনুভব করায় তারা আতঙ্কে আছেন।

    অনেকে বলছেন, যদি পরবর্তী কম্পনের মাত্রা আরও বেশি হয়, পরিস্থিতি কেমন হবে তা কল্পনা করা দায়। এই ভয়ে অনেকের ঘুম হারাম হয়ে গেছে।

    গত শনিবার রাতে শহরের মানুষজন বহুতল ভবন ও অন্যান্য ভবন থেকে বের হয়ে রাস্তায় অবস্থান করেন।

    নরসিংদী সরকারি কলেজ মাঠ, জামিয়া কাসেমিয়া কামিল মাদরাসা মাঠ এবং জেলা প্রশাসকের কার্যালয় মাঠে রাত পর্যন্ত মানুষজন অবস্থান করতে দেখা গেছে।

    বিজ্ঞাপন

    এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন আতঙ্কিতদের খোঁজ-খবর নেন এবং সচেতনভাবে নিরাপদ থাকার পরামর্শ দেন।

    এক গৃহিণী, আনিকা খানম, বলেন, “পুনরায় ভূমিকম্পে আমি খুব ভীত হয়ে পড়েছিলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সব শেষ।

    আমি আমার শিশু সন্তানকে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে পারছিলাম না। হাত-পা যেন কাজ করছিল না, মাথা ঝিমঝিম করছিল এবং বমি করার মতো অনুভূতি হচ্ছিল।

    শেষ পর্যন্ত রাতভর খোলা আকাশের নিচে নিরাপদ স্থানে অবস্থান করেছি। এখন প্রতিটি মুহূর্তই আতঙ্কে কাটছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের 5:46 PM শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ কর্মকর্তা, ৩২৬ জনকে নিয়োগ 5:42 PM জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন 5:31 PM বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর