• আন্তর্জাতিক

    ইউক্রেন শান্তি চুক্তি আলোচনায় বড় অগ্রগতি

      প্রতিনিধি 24 November 2025 , 11:14:23 প্রিন্ট সংস্করণ

    ইউক্রেন শান্তি চুক্তি আলোচনায় বড় অগ্রগতি
    ইউক্রেন শান্তি চুক্তি আলোচনায় বড় অগ্রগতি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাব নিয়ে চলমান আলোচনায় বড় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    রোববার (২৩ নভেম্বর) রাতে বৈঠক শেষে রুবিও বলেন, অনেক অমীমাংসিত বিষয় নিয়ে দূরত্ব কমেছে। কয়েক দিনের মধ্যেই চুক্তির দফাগুলো চূড়ান্ত হতে পারে।

    বিজ্ঞাপন

    আলোচনায় ইউক্রেন ও ইউরোপের প্রতিনিধিরা অংশ নেন। তারা ট্রাম্পের প্রস্তাবে থাকা ইউক্রেনের সেনা সংকোচন ও ভূমি ছাড়ের ধারা নিয়ে আপত্তি জানান এবং বিকল্প প্রস্তাব দেন। একইসঙ্গে ইউক্রেনকে আরও বড় সেনাবাহিনী বজায় রাখার অনুমতি ও আলোচনার ভিত্তি হিসেবে বর্তমান যুদ্ধক্ষেত্রের ফ্রন্টলাইন ব্যবহারের দাবি তোলেন।

    ট্রাম্প এর আগে বলেছিলেন, ইউক্রেনকে বৃহস্পতিবারের মধ্যে তার পরিকল্পনায় সাড়া দিতে হবে, নইলে তিনি অন্য পথে ভাববেন। পরে তিনি জানান, প্রস্তাবে পরিবর্তনের সুযোগ রয়েছে।

    রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ প্রস্তাবকে শান্তি আলোচনার ভিত্তি হিসেবে দেখছেন। তবে কিয়েভ যদি তা প্রত্যাখ্যান করে, তাহলে রুশ বাহিনীর অগ্রযাত্রা চলবে বলে সতর্ক করেছেন তিনি।

    জেনেভায় আলোচনা সোমবারও চলবে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর নিয়েও আলোচনা হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা