• খেলা

    এশিয়া কাপের ফাইনালে রাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ-এ দল

      প্রতিনিধি 23 November 2025 , 5:34:10 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ‘এ’ দল রোববার (২৩ নভেম্বর) রাতে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। সুপার ওভারে ভারতকে হারিয়ে উঠেছে ফাইনালে, আর পাকিস্তান অপরাজিত থেকে শিরোপা লড়াইয়ে।

    এশিয়া কাপ এখনো আরাধ্য বাংলাদেশের। তিন-তিনবার ফাইনাল খেললেও জেতা হয়নি শিরোপা। সেই আক্ষেপ কিছুটা হলেও দূর করার উপলক্ষ এসেছে, রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনাল খেলছে স্মল টাইগারর্স। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দোহার ইডেন পার্ক স্টেডিয়ামে খেলবে দু’দল।

    গত শুক্রবার প্রথম সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ের পর ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

    অপরাজিত হয়ে টানা ৪ ম্যাচ জিতে ফাইনালে উঠে এসেছে পাকিস্তান। গ্রুপ পর্বে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও রুখে দেয়। অন্যদিকে বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে যায় শ্রীলঙ্কার কাছে।

    বিজ্ঞাপন

    আকবর আলীর নেতৃত্বে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। সেই আকবরের নেতৃত্বে এবার আরো একটা শিরোপা জয়ের স্বপ্ন দেখছে সমর্থকেরা।

    যেখানে আকবর আলীর তুরুপের তাস হতে পারেন হাবিবুর রহমান সোহান। আসর জুড়ে দারুণ ছন্দে আছেন তিনি। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরিও, খেলেন ৩৫ বলে ১০০* রানের ইনিংস।

    সেমিফাইনালে ভারতের বিপক্ষেও হাসে তার ব্যাট। ৪৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে বল হাতে আকবরের ভরসা রিপন মণ্ডল। আসরে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তিনি।

    তবে রিপন আসল কাজটা করেন ভারতের বিপক্ষে সুপার ওভারে। সেমিফাইনালের সেই ম্যাচে সুপার ওভারে প্রথম ২ বলে ২ উইকেট নিয়ে ভারতকে ছিটকে দেন ম্যাচ থেকে। বাংলাদেশ নিশ্চিত করে ফাইনাল।বাংলাদেশ ভ্রমণ

    ফাইনালে পাকিস্তানের বিপক্ষেও তাদের জ্বলে ওঠার আশায় থাকবে বাংলাদেশ। সেই সাথে বাকিদের কাছেও থাকবে ভালো কিছুর প্রত্যাশা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ