• অপরাধ

    মেট্রোরেলের লাইন থেকে ২ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল সিটিটিসি

      প্রতিনিধি 21 November 2025 , 4:42:05 প্রিন্ট সংস্করণ

    বিস্ফোরক দুটি পরে নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করা হয়েছে।
    বিস্ফোরক দুটি পরে নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করা হয়েছে।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‎রাজধানীর কাজীপাড়া মেট্রো স্টেশন এলাকার মেট্রোরেল লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

    আজ শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে মেট্রোরেল লাইনে ককটেল দুটি পড়ে থাকতে দেখেন স্টেশনে কর্তব্যরত কর্মকর্তারা। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। ডিএমপির সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার (ডিসি) জাহেদ পারভেজ চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন।

    বিজ্ঞাপন

    সিটিটিসি সূত্র জানিয়েছে, খবর পাওয়ার পর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঝুঁকি মূল্যায়ন করে। পরে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে ককটেল দুটি লাইন থেকে অপসারণ করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক দুটি পরে নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করা হয়েছে।

    ঘটনার কারণে মেট্রোরেল চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। উদ্ধার হওয়া সব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কাফরুল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কীভাবে ককটেলগুলো মেট্রোরেল লাইনে এল এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী