• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ‘নির্বাচনের শঙ্কা দূর করতে সরকার ও কমিশনকেই দায়িত্ব নিতে হবে’

      প্রতিনিধি 19 November 2025 , 4:58:55 প্রিন্ট সংস্করণ

    সিপিডি ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিপিডি ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বর্তমানে দেশ একটি ক্রান্তীকালের মধ্য দিয়ে যাচ্ছে। চলমান সময়ে দেশবাসী সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং মর্যাদাপূণ নির্বাচন চায়। নির্বাচন নিয়ে জনগণের মাঝে শঙ্কা আছে। সেই শঙ্কা দূর করতে সরকার ও নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে’।

    বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নাগরিক প্লাটফর্মের উদ্যোগে বরিশালের একটি মিলনায়তনে এসব কথা বলেন তিনি। এ ছাড়াও ইদানিং একাত্তর ও চব্বিশের আন্দোলনকে মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা এই চেষ্টা করছেন তাদের সঙ্গে আমরা নেই। বরং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থান পরস্পরের পরিপূরক’।

    বিজ্ঞাপন

    ড. দেবপ্রিয় বলেন, ‘সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উৎসাহী ছিলেন। কিন্তু তার উপদেষ্টামন্ডলী ও আমলাদের মধ্যে নিরুৎসাহ দেখা গেছে। বাকি সংস্কার সম্পন্ন করতে হলে নাগরিক সমাজকেই চাপ প্রয়োগ করে নির্বাচনের ইশতেহারে অন্তর্ভুক্ত করতে হবে’।

    প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায়-বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারাসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনরা আলোচনায় অংশ নেন। দেশব্যাপী একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ভোট দেখতে চায় বলেও জানায় সিপিডি। দেশের ৭টি বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ জেলা সদরেও এই নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা করছে প্রতিষ্ঠানটি।

    এ সময় অনলাইন ভোটিংয়ে লিখিতসহ, তাদের বক্তব্যে নানা অভিযোগ তুলে ধরেন বক্তারা। নাগরিক সমাজের বক্তব্যে উঠে আসে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নিরাপত্তাহীনতায় ভোগা, মৌলিক সংস্কার, সর্বপরি সুশাসন নিশ্চিতে সরকারকে কাজ করার তাগিদ দেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:02 PM জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ 1:58 PM যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল: এরদোয়ান 1:42 PM শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী 1:32 PM দেশে ফের ভূমিকম্প অনুভূত 1:28 PM প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান 1:14 PM হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা মামলায় মূল অভিযুক্ত আটক 12:56 PM অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ 12:31 PM মুক্তিযোদ্ধা থেকে চরমপন্থী নেতা নুরুজ্জামান লাল্টুর জীবনাবসান 11:45 AM একুশে পদক প্রদান করলেন তারেক রহমান 11:26 AM বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা: জামায়াত আমির