• খেলা

    শততম টেস্টে শতকের সামনে মুশফিক, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

      প্রতিনিধি 19 November 2025 , 4:54:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শততম টেস্টে শতক থেকে মাত্র ১ রান দূরে দাঁড়িয়ে দিন শেষ করলেন মুশফিকুর রহিম। প্রথম দিন শেষে ৯০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান। ৫ চারে ১৮৭ বলে ৯৯ রানে অপরাজিত মুশফিক। ফিফটির অপেক্ষায় আছেন লিটন কুমার দাস। ২ চারে ৮৬ বলে ৪৭ রানে খেলছেন তিনি।

    পঞ্চম উইকেটের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৯০ রান। দ্বিতীয় দিন সকালে ১ রান করলেই শততম টেস্টে সেঞ্চুরি করা ১১তম ক্রিকেটার হয়ে যাবেন মুশফিক।

    বিজ্ঞাপন

    এর আগে ফিফটি করলেও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল হক। ৬৩ রান করে আউট হন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার। আর নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে মাত্র ৮ রান।

    টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটির শুরুটা ভালো ছিল। ৫২ রানে ভাঙে ওপেনিং জুটি। ৩৫ রান করে ফেরেন সাদমান ইসলাম। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় আউট হন ৩৪ রানে।

    আয়ারল্যান্ডের হয়ে ৪টি উইকেটই নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

    স্কোর:

    বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৪ (জয় ৩৪, সাদমান ৩৫, মুমিনুল ৬৩, শান্ত ৮, মুশফিক ৯৯, লিটন ৪৭; নিল ৮-০-৩৭-০, ক‍্যাম্ফার ৮-০-২৮-০, ম‍্যাকব্রাইন ২৬-২-৮২-৪, হামফ্রিজ ২৬-০-৮৩-০, হোয়ে ১৯-১-৪৮-০, টেক্টর ৩-০-১০-০)

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের