• আন্তর্জাতিক

    সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প

      প্রতিনিধি 19 November 2025 , 1:26:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সৌদি আরবকে ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক মিত্র হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আয়োজিত নৈশভোজে এ ঘোষণা দেন তিনি। খবর আলজাজিরার।

    ট্রাম্প বলেন, সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে নন-ন্যাটো মেজর অ্যালাই হিসেবে মনোনীত করা হচ্ছে, যা দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাবে।

    যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মাত্র ১৯টি দেশকে এই মর্যাদা দিয়েছে। তিনি জানান, বিষয়টি অনুষ্ঠান পর্যন্ত গোপন রাখা হয়েছিল সৌদির অনুরোধে।

    বিজ্ঞাপন

    ট্রাম্প আরও বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে পরিষদ গঠিত হবে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাতে ভূমিকা রাখবেন। ট্রাম্প নিজেই ওই পরিষদের চেয়ারম্যান হবেন বলে আগে জানিয়েছিলেন।

    এর আগে যুবরাজ বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছান। বৈঠকে সামরিক সহযোগিতা, পারমাণবিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বৃদ্ধির আলোচনা হয়। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ডলার করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সৌদি আরবের কাছে আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়েও আলোচনা চলছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:02 PM সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’ পাস 11:46 AM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে 11:31 AM সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার 11:21 AM আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি 6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন