• খেলা

    বাংলাদেশ-ভারত ম্যাচ: মোরছালিনের গোলে এগিয়ে বাংলাদেশ

      প্রতিনিধি 18 November 2025 , 8:31:33 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ-ভারত ম্যাচ: মোরছালিনের গোলে এগিয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ফিরেছেন শমিত সোম ও শেখ মোরছালিন। এশিয়ান কাপ বাছাইয়ে রাত ৮ টায় ঢাকায় জাতীয় স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ-ভারত। ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে বাংলাদেশের পায়ে অর্ধেকেরই বেশি ছিল বল। তবে ভারত পরিস্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

    দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরছালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর সপ্তম গোল।

    বিজ্ঞাপন

    এরই মধ্যে জাতীয় স্টেডিয়ামে বড় অংশই দর্শকে পরিপূর্ণ। স্টেডিয়ামে বাইরে বিপুল দর্শক। সব মিলিয়ে উৎসবমুখর এক পরিবেশ। অপরদিকে, সর্বশেষ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে শমিত বদলি হিসেবে নামেন। মোরছালিন দলেই ছিলেন না চোটের কারণে। মঙ্গলবার ভারত ম্যাচে এই দুজনকে একাদশে জায়গা দিতে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র।

    বাংলাদেশের একাদশ: গোলরক্ষক-মিতুল মারমা।
    রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
    মাঝমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম ও শেখ মোরছালিন।
    আক্রমভাগ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম