• অপরাধ

    সদরঘাটে অবিস্ফোরিত ৭ ককটেল উদ্ধার, আটক ৩

      প্রতিনিধি 18 November 2025 , 1:47:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন’স টিভি
    ছবি: ক্যাপ্টেন’স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় নাশকতার উদ্দেশ্যে পুঁতে রাখা ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় তিনজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার ভোররাতে ৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন), ৭১ মেকানাইজড ব্রিগেড গ্রুপ-এর সদস্যরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। টার্মিনালের ১৬ নম্বর পল্টনের মাটির নিচে এসব ককটেল পোঁতা অবস্থায় পাওয়া যায়।

    বিজ্ঞাপন

    অভিযানকালে সন্দেহজনক গতিবিধির কারণে প্রথমে মো. জিহাদ (১৯)-কে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজন- মো. মনির (৫০) ও মো. স্বাধীন (২০)—কে গ্রেফতার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সদরঘাট এলাকায় আতঙ্ক সৃষ্টি ও নাশকতা ঘটানোর পরিকল্পনা করেছিল এবং রাতে বিভিন্ন স্থানে হামলার প্রস্তুতি নিচ্ছিল।

    উদ্ধারকৃত ককটেলগুলো পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় নিষ্ক্রিয় করা হয়েছে। গ্রেফতার তিনজনকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    অভিযান শেষে এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনী সদরঘাট টার্মিনাল এলাকায় কঠোর নিরাপত্তা বজায় রেখেছে এবং আর্মি ক্যাম্পে একটি QRF (Quick Reaction Force) সর্বদা প্রস্তুত রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম