• খেলা

    যুবরাজ এবং ওর মায়ের ছেড়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা

      প্রতিনিধি 18 November 2025 , 10:54:53 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘পাকিস্তান দল নতুন করে গড়ে দিবো’, ‘কপিল দেবের মাথায় গুলি’,- নানা সময়ে ক্রিকেট নিয়ে বিতর্কিত কথা বলে শিরোনামে এসেছেন যোগরাজ সিং। যিনি ভারতের সাবেক ব্যাটার যুবরাজ সিংয়ের বাবা। আবারো তিনি শিরোনামে এলেন। এবার কোনো বিতর্কিত কথা বলে নয়, নিজের অসহায়ত্ব প্রকাশ করে। যোগরাজের দিনকাল এখন একাকি কাটছে। পরিবারের কাউকে পাশে পাচ্ছেন না। তাকে খাবার দিয়ে যান অচেনা লোকেরা। জীবনের এমন পর্যায়ে পৌঁছে গেছেন যোগরাজ, যে আর কিছুই চাওয়ার নেই। মৃত্যুর দিন গুনছেন যুবরাজের বাবা।

    এক সাক্ষাৎকারে যোগরাজ অসহায়ত্ব প্রকাশ করেছেন, ‘আমি নিজের মা, সন্তান, পূত্রবধূ, নাতি-নাতনি, পরিবারের সকলকে ভালোবাসি। কিন্তু কারো থেকে কখনো কিছু চাই না। আমি মৃত্যুর জন্য তৈরি। আমার জীবন সম্পূর্ণ। যে দিন ঈশ্বর চান আমাকে নিজের কাছে ডেকে নিতে পারেন। আমি ঈশ্বরের কাছে ঋণী থাকব।’

    বিজ্ঞাপন

    যোগরাজের প্রথম স্ত্রী শবনমের ঘরের দুই সন্তান যুবরাজ এবং জোরাভর। যুবরাজ আগেও একাধিক সাক্ষাৎকারে বলেছেন, বাবা-মায়ের এতই ঝগড়া হতো যে, তিনি তাদের বিচ্ছেদ চাইতেন। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এরপর যোগরাজ বিয়ে করেন নীনা বুন্দেলকে। তাদের এক ছেলে ভিক্টর এবং মেয়ে আমনজ্যোৎ রয়েছে।

    যোগরাজ বলেছেন, ‘রোজ বিকেলে একা একা বসে থাকি। ঘরে কেউ থাকে না। অচেনা লোকের খাবারের অপেক্ষায় থাকি। কেউ কেউ খাবার দিয়ে যায়। কাউকে নিয়ে চিন্তা করি না। খিদে পেলে অনেকেই খাবার দিয়ে যায়। বাড়িতে রান্নার লোক আছে। ওরা খাবার করে নিজেদের মতো বাড়ি চলে যায়।’

    শবনমের সঙ্গে বিচ্ছেদেই তার জীবনের কাল হয়েছে বলে স্বীকার করেছেন যোগরাজ, ‘যুবরাজ এবং ওর মায়ের ছেড়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা ছিল। যার জন্য গোটা জীবন দিয়েছি সে এভাবে ছেড়ে চলে যেতে পারে! এভাবে অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছে। ঈশ্বরকে জিজ্ঞাসা করেছি, কী এমন করলাম যে সবাই ছেড়ে গেল? কিছু ভুল করেছি ঠিকই। কিন্তু আমি নির্দোষ। কারো খারাপ করিনি কোনোদিন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের 5:46 PM শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ কর্মকর্তা, ৩২৬ জনকে নিয়োগ 5:42 PM জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন 5:31 PM বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর 4:48 PM কোনো কর্মকর্তার সঙ্গে কথা না বলেই, আহসান এইচ মনসুরের অফিস ত্যাগ 4:36 PM নির্বাচনী অনুদান ফেরত দিচ্ছেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা 4:25 PM বাংলাদেশ-মালয়েশিয়া মন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক 4:24 PM নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী