• লাইফস্টাইল

    তেলে ডোবানো জলপাইয়ের আচার রেসিপি

      প্রতিনিধি 16 November 2025 , 5:19:33 প্রিন্ট সংস্করণ

    তেলে ডোবানো জলপাইয়ের আচার-রেসিপি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জলপাই দিয়ে তৈরি মিষ্টি আচার দ্রুত শেষ হয়ে গেলেও, তেলে ডোবানো আস্ত জলপাইয়ের আচার সারা বছর খাওয়া যায়। জেনে নিন এই আচারের সহজ রেসিপি-

    উপকরণ: ১ কেজি জলপাই, হলুদের গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল আধা লিটার, সরিষাবাটা ১ টেবিল চামচ, শুকনো মরিচ ১৫টি (আধভাঙা)।

    এ ছাড়াও পাঁচফোড়নের গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত পাঁচফোড়ন ২ চা-চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, আস্ত রসুন ইচ্ছেমতো, সিরকা ১ কাপের ৩ ভাগের ১ ভাগ এবং স্বাদমতো চিনি। আর সংরক্ষণের জন্য কাঁচের জার।

    বিজ্ঞাপন

    প্রস্তুত প্রণালি: প্রথমে ধুয়ে প্রতিটি জলপাইয়ের গায়ে ছুরি দিয়ে দাগ কেটে সামান্য লবণ ও আধা চা-চামচ হলুদের গুঁড়া মাখিয়ে রোদে রাখতে হবে প্রায় দুদিন। এতে জলপাইয়ের পানি কিছুটা শুকিয়ে আসবে। এরপর ২ কাপ সরিষার তেলে প্রথমে রসুনবাটা ও আস্ত রসুন দিয়ে কিছু সময় ভেজে এতে জলপাই দিতে হবে।

    জলপাই দেয়ার পর ফুটে এলে এতে সরিষাবাটা, আস্ত পাঁচফোড়ন, গুঁড়া পাঁচফোড়ন, চিনি, হলুদের গুঁড়া, আধভাঙা শুকনো মরিচ ও লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে বাকি সব উপকরণ জলপাইয়ের সঙ্গে সাবধানে মেশাতে হবে জলপাই অক্ষত রেখে। শেষ পর্যায়ে সিরকা দিয়ে আবারও জ্বাল দিয়ে আচারের পানি শুকিয়ে নিতে হবে।

    এটি তৈরি হওয়ার পর কাঁচের জারে রাখার সময় প্রয়োজন অনুযায়ী অবশিষ্ট সরিষার তেল ঢেলে দিন। ব্যাস তৈরী হয়ে গেল তেলে ডোবানো মজাদার জলপাইয়ের আচার। এবার যখন খুশি খেতে পারেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:42 PM শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী 1:32 PM দেশে ফের ভূমিকম্প অনুভূত 1:28 PM প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান 1:14 PM হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা মামলায় মূল অভিযুক্ত আটক 12:56 PM অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ 12:31 PM মুক্তিযোদ্ধা থেকে চরমপন্থী নেতা নুরুজ্জামান লাল্টুর জীবনাবসান 11:45 AM একুশে পদক প্রদান করলেন তারেক রহমান 11:26 AM বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা: জামায়াত আমির 11:22 AM বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 11:17 AM মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ