• সর্বশেষ সংবাদ স্ক্রল

    রাজশাহীতে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত ও ১ জন আহত

      প্রতিনিধি 15 November 2025 , 6:15:48 প্রিন্ট সংস্করণ

    নিহত রাজশাহী কলেজের ছাত্র নাইম ইসলাম (২৩)। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজশাহীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নাইম ইসলাম (২৩) নিহত এবং রোহান ইসলাম (২২) নামে একজন আহত হয়েছেন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়। নিহত নাইম রাজশাহী কলেজের ছাত্র বলে জানা গেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর চৌদ্দপাইয়ের বিহাস মোড়ের রাজশাহী-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।

    এই ঘটনায় আহত রোহানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাইম নগরের মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে। সাধু পেশায় একজন কাঠ ব্যবসায়ী। এছাড়া নিহত নাইম রাজশাহী কলেজে অর্নাস তীতৃয় বর্ষের ছাত্র। আর আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

    বিজ্ঞাপন

    স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের বিমান চত্বর এলাকায় একটি আইটি সেন্টরে অনলাইনে কাজ করতেন নাইম। সেই কাজের জন্য তারা মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা হয়। পথে নগরের চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরে দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

    এতে তারা দুজনে ছিটকে পড়লে পরবর্তীতে ট্রাকের নিচে নাইম চাপা পড়ে। এতে ঘটনাস্থলে নাইম নিহত হয়। পরে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেন। আর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত রোহনকে রামেক হাসপাতালে ভর্তি করে।

    এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, একজন আহত। ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু