• রাজনীতি

    ডাকসু নির্বাচন: সংঘাতমুক্তভাবে ভোটগ্রহণ সম্পন্ন

      প্রতিনিধি 9 September 2025 , 5:50:10 প্রিন্ট সংস্করণ

    - ভোট গণনার জন্য ব্যালট পেপার ঘুচানোর কার্যক্রম। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সংঘাতমুক্তভাবে সম্পন্ন হয়েছে। সারাদিন ভোট গ্রহণে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষ হয়। বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হয়েছে।

    বিজ্ঞাপন

    ঢাবি নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার আগেই ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারছেন। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ডাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

    নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, ৮৩.৪৩ শতাংশ । কাস্টিং ভোট ১৬৫৮টি। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি, ৮২.৯৩ শতাংশ, জগন্নাথ হলে ভোটার ২২২২ জন এবং কাস্টিং হয়েছে ১৮৩১টি, ৮২.৪৫ শতাংশ, রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন এবং কাস্টিং ভোট ৩৯০৭টি, ৬৯ শতাংশ। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:12 PM ৪২ দিনে গুম বা ক্রসফায়ারের ঘটনা নেই: সংসদে আইনমন্ত্রী 12:57 PM শহীদ আবু সাঈদ হত্যা: পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড 12:47 PM অনিয়ম-কারচুপির অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত 12:34 PM ৬ সপ্তাহ পর খুলল আল-আকসা মসজিদ 12:02 PM সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’ পাস 11:46 AM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে 11:31 AM সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার 11:21 AM আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি 6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত