• অর্থনীতি

    নগদে ‘প্লে প্রোটেক্ট’ সতর্কবার্তা নিয়ে উদ্বেগের কিছু নেই

      প্রতিনিধি 15 November 2025 , 1:43:11 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পূর্ব ঘোষণা অনুসারে সেবার মনোন্নয়নের জন্যে নগদ অ্যাপ-এর সিকিউরিটি সিস্টেম আপডেট করার সময় গত বৃহস্পতিবার রাতে কিছু ব্যবহারকারী গুগলের একটি প্লে প্রটেক্ট সতর্কবার্তার সম্মুখীন হয়েছেন।

    গুগলের নিজস্ব সিকিউরিটি পলিসি আপডেটের কারণে গ্রাহকরা এই সতর্কবার্তাটি পেয়ে থাকতে পারেন। কোনো কোনো গ্রাহক এমন বার্তা দেখে বিভ্রান্তও হয়েছেন।

    বিজ্ঞাপন

    বিষয়টি অবগত হয়ে নগদের টেকনিকাল টিম ইতোমধ্যে গুগল-এর সঙ্গে যোগাযোগ করেছে এবং সমাধানের বিষয়ে উভয়পক্ষ দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে।

    ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ গ্রাহকদের আশ্বস্ত করছে যে, নগদ অ্যাপ সম্পূর্ণরূপে নিরাপদ এবং সকল প্রয়োজনীয় মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ আছে।

    উদ্ভূত এই পরিস্থিতির সুযোগ নিয়ে নগদকে ব্যবসায়িকভাবে আঘাত করতে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে নানান রকম অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এতে গ্রাহকের বিভ্রান্ত না হতে অনুরোধ করা যাচ্ছে। নগদ দৃঢ়ভাবে বলছে, নগদ অ্যাপ কোনো গ্রাহকের মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য সংরক্ষ্মণ করে না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:47 PM আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম 6:32 PM নববর্ষে পান্তা-ইলিশ যেভাবে এলো 6:13 PM আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় জার্মানের সহযোগিতা চাইলেন আইজিপি 5:42 PM সিকেডি হাসপাতালে চাঁদাদাবি: চার আসামির ৪ দিনের রিমান্ড 5:11 PM সহজ রেসিপিতে ঘরেই বানান সুস্বাদু ইলিশ পোলাও 4:34 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু 4:25 PM বৈশাখে ঢাকা মাতাবে যেসব ব্যান্ডদল 4:01 PM সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: প্রণয় ভার্মা 3:37 PM বিশ্বকাপের আগে তিন তারকার চোটে অস্বস্তিতে আর্জেন্টিনা