• শিরোনাম

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রিয়াজ

      প্রতিনিধি 13 November 2025 , 7:23:15 প্রিন্ট সংস্করণ

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রিয়াজ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অধ্যাপক ড. আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

    বিজ্ঞাপন

    মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন। বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

    যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক (ডিস্টিংগুইশড প্রফেসর) অধ্যাপক রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পান। এরপর গত ফেব্রুয়ারিত তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয়। এই কমিশনের সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা।

    এদিকে, জুলাই সনদ প্রণয়নসহ বিভিন্ন সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপে বেশিরভাগ ক্ষেত্রে আলী রীয়াজ অগ্রভাগে ছিলেন। গত ৩১ অক্টোবর ওই কমিশনের মেয়াদ শেষ হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM ইরানে রেলসেতুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ 5:23 PM ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ 5:08 PM ফের বাড়ল জেট ফুয়েলের দাম 4:55 PM তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন 4:43 PM অনিয়মের অভিযোগে বিসিবির বোর্ড ভেঙে দিল এনএসসি 4:32 PM হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু 4:19 PM দিল্লি বিরতিতে কূটনৈতিক বার্তা: আঞ্চলিক বাস্তবতায় নতুন সমীকরণের ইঙ্গিত বাংলাদেশের 3:45 PM ১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা 3:12 PM ঘনিয়ে আসছে ট্রাম্পের নির্ধারিত সময়সীমা, বিদ্যুৎকেন্দ্রে মানববন্ধনের আহ্বান 2:52 PM এআই-এর অন্ধকার জগত নিয়ে বিস্ফোরক জাহ্নবী কাপুর