• খেলা

    জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশের চমক: সংগ্রহ ৩৩৮/১

      প্রতিনিধি 12 November 2025 , 9:02:58 প্রিন্ট সংস্করণ

    জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশের চমক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দিনের শেষবেলায় বাংলাদেশ চমক দেখায়। বুধবার (১২ নভেম্বর) দ্বিতীয় দিনের খেলায় পুরোটা সময় তারা ছড়ি ঘুরিয়েছে। মাহমুদুল হাসান জয়ের ক্যারিয়ার সেরা ইনিংস, সাদমান ইসলামের ফিফটি ও মুমিনুল হকের সেঞ্চুরিপ্রত্যাশী পারফরম্যান্সে দিনটা রাঙিয়ে দিলো বাংলাদেশ। প্রথম ইনিংসে সংগ্রহ ১ উইকেটে ৩৩৮ রান। দিন শেষে বাংলাদেশের লিড ৫২ রানের।

    এদিন ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড মাত্র ২.২ ওভার টিকতে পেরেছে। বাকি দুই উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে প্রথম ইনিংসে জমা করে ২৮৬ রান। তারপর জয় ও সাদমানের ওপেনিং জুটিতে বাংলাদেশ আয়ারল্যান্ডকে শক্ত জবাব দেয়। এই জুটি বিচ্ছিন্ন হয় ১৬৮ রান করে। সাদমান ১০৪ বলে ৮০ রানের ইনিংস খেলে বিদায় নেন।

    আর কোনো উইকেট হারাতে দেননি জয় ও মুমিনুল। দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি করেন জয়। আর মুমিনুলও ২৩তম ফিফটিকে সেঞ্চুরি বানানোর কাছে। ১২৪ বলে ৮০ রানে অপরাজিত তিনি। আর জয় ২৮৩ বলে ১৪ চার ও ৪ ছয়ে ১৬৯ রানে অপরাজিত আছেন।

    বিজ্ঞাপন

    জয় ৭৭তম ওভারে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ার সেরা রান ছুঁলেন। আগের ১৩৭ রানকে পেছনে ফেললেন তিনি। তারপর দুই ওভার বিরতি দিয়ে মারমুখী এই ব্যাটার। কুর্টিস ক্যাম্ফারকে দুটি ছয় ও একটি চার মেরে ১৬ রান তুলে নিলেন। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দেড়শ পার করেন তিনি।

    জয়ের সঙ্গে মুমিনুল হকও দারুণ খেলছেন। আগের ছয় ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ৪৭। এর মাঝে ত্রিশের ঘর পার করেছিলেন আর মাত্র একবার। অফফর্মে থাকার পর মুমিনুলের আত্মবিশ্বাস বাড়াতে একটা ভালো ইনিংসের প্রয়োজন ছিল। আজ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ছক্কা মেরে ৭৫ বলে ২৩তম ফিফটি করলেন তিনি। জয়ের সঙ্গে তার শতক ছাড়ানো জুটিতে বাংলাদেশ আয়ারল্যান্ডকে পেছনে ফেলে।

    এর আগে জয় আয়ারল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনটা সেঞ্চুরিতে রাঙিয়েছেন। যা ঘরের মাঠে তার প্রথম ম্যাজিক ফিগার। এর আগে ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডারবানে টেস্টে নিজের চতুর্থ ইনিংসে প্রথম সেঞ্চুরি করেছিলেন জয়।

    ১৯০ বলে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় শতক তুলে নিলেন ২৪ বছর বয়সী এই ডানহাতি ওপেনার। ওপেনিংয়ে তার অপর সঙ্গী সাদমান সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও, জয় সেই পথে হাঁটেননি। সেঞ্চুরির পথে তিনি ৯টি ৪ ও একটি ছক্কার বাউন্ডারি খেলেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা