• রাজনীতি

    সরকারকে হুমকি না দিয়ে, ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হোন: তারেক রহমান

      প্রতিনিধি 12 November 2025 , 8:00:59 প্রিন্ট সংস্করণ

    সরকারকে হুমকি না দিয়ে, ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হোন: তারেক রহমান। ছবি-ক্যাপটেন্স টিভি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যখন জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, তখন কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্খার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ‘দুর্বল’ সরকারকে কোনও হুমকি-ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

    বিজ্ঞাপন

    বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, দেশের অর্থনীতির পরিস্থিতি দিনে দিনে নাজুক হয়ে পড়েছে। দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন; জনগনের সমর্থনে গঠিত নির্বাচিত সরকার।

    এ ছাড়াও নানা শর্ত দিয়ে কিছু রাজনৈতিক দল বর্তমানে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে চাইছে বলেও অভিযোগ তারেক রহমানের। বলেন, এতে নির্বাচন না করে রাষ্ট্রীয় সুযোগ গ্রহণ করা, পতিত পলাতকদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে।

    পলাতক স্বৈরাচাররা, ফ্যাসিবাদবিরোধী একটি দলের ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা তা দেখার সময় হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণভোটের আড়ালে পতিত স্বৈরাচারদের রাষ্ট্র ও সমাজে পুনর্বাসনের সুযোগ করছে কিনা সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের