• সর্বশেষ সংবাদ স্ক্রল

    পদ্মার এক কাতলার দাম ৫৩ হাজার টাকা

      প্রতিনিধি 12 November 2025 , 11:08:36 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের বিশাল এক কাতলা মাছ। নিলামে মাছটির দাম ৫৩ হাজার ২০০ টাকা উঠেছে বলে জানা গেছে।

    বুধবার (১২ নভেম্বর) ভোরে পদ্মা নদীর চরকর্নেশনা এলাকার চর মজলিসপুর এলাকা থেকে জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

    বিজ্ঞাপন

    জানা গেছে, জেলে কৃষ্ণ হালদার তার সঙ্গীদের নিয়ে ভোর রাতে পদ্মা নদীর চরকর্ণেশনা এলাকায় চর মজলিসপুরে জাল ফেললে ওই জালে ১৯ কেজি ওজনের বড় একটি কাতলা মাছ জালে আটকা পড়ে। পরে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য চকু মোল্লার আড়তে তুললে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন সম্রাট শাজাহান শেখ নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী।

    মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, পদ্মা নদীর বড় কাতলা মাছের দারুণ চাহিদা রয়েছে। এজন্য বেশি দাম দিয়ে হলেও কিনে রেখেছি। এখন মাছটি কেজি প্রতি সামান্য লাভ হলে বিক্রি করে দেব।

    তিনি বলেন, সাধারণত এত দাম দিয়ে বড় মাছগুলো প্রবাসী ক্রেতারা তাদের পরিবারের জন্য কিনে থাকেন। এছাড়া ঢাকার বড় শিল্পপতি, ব্যবসায়ী কিংবা হাইপ্রোফাইল লোকজন মাছগুলো সরাসরি আমাদের কাছ থেকে অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়ে থাকে।

    জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি 2:16 PM রজধানীর মুগদায় ৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১ 1:49 PM আ. লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে বিল পাস 12:47 PM প্রাথমিকে ২ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর 12:33 PM চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদল 12:17 PM সংরক্ষিত নারী আসনে তপশিল ঘোষণা 12:08 PM যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দরপতন, শেয়ারবাজার ঊর্ধ্বমুখী 11:46 AM পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 11:34 AM দুপুরে দিল্লিতে বৈঠকে বসছেন খলিলুর-জয়শঙ্কর 11:20 AM হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ইরান ও ওমান